ভাষার টানে শূন্যরেখায় দুই বাংলার মিলনমেলা

হালিম আল রাজী, হিলি
২১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৪আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৪

দিনাজপুরের হিলি সীমান্তে গতবারের মতো এবারও করোনার কারণে সীমিত পরিসরে যৌথভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে দুই বাংলা। করোনা পরিস্থিতি কেটে গেলে আগামীতে বড় পরিসরে দিবসটি পালনের ঘোষণা দিয়েছেন আয়োজকরা।

সোমবার বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় দিবসটি পালন করা হয়। বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে দুই দেশের আয়োজক কমিটির পক্ষ থেকে অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ভারতের উজ্জীবন সোসাইটি, উত্তরের রোববার, জয়েন্ট মুভমেন্ট কমিটি ফর করিডর ও বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ, হাকিমপুর পৌরসভা ও সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়। এ সময় দুই দেশের শিল্পীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কবিতা ও গান পরিবেশন করেন। পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে বক্তব্য রাখেন বক্তারা।

এদিকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানাতে ও আয়োজিত অনুষ্ঠান দেখতে সীমান্তের দুই পাড়ে মানুষজন ভিড় করেন। তবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে শূন্যরেখায় ভিড়তে দেননি। যার কারণে তাদের মনে আক্ষেপ রয়ে গেছে।

সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের পক্ষে হাকিমপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, পৌর মেয়র জামিল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, সাপ্তাহিক আলোকিত সীমান্তের সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন ও ভারতের পক্ষে বালুরঘাট পৌরসভার সাবেক মেয়র হরিপদসাহা, জয়েন্ট মুভমেন্ট ফর করিডরের আহ্বায়ক নবকুমার দাশ, বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইয়াসিন আলী ও বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার পরিদর্শক ভারত ভুষণ।

বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, এপার বাংলা ওপার বাংলা- দুই বাংলার ভাষা এক সংস্কৃতিও এক। সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে দুই দেশের মানুষের মাঝে ব্যবধান তৈরি করলেও ভাষার বন্ধন অটুট রাখতে উভয়ের মধ্যে শুভেচ্ছা বিনিময় ও পুষ্পস্তবক বিনিময় করেছি। এই লক্ষ্যে আমরা এপার বাংলা ওপার বাংলা এক হয়ে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে সীমান্তের শূন্যরেখায় জড়ো হয়েছিলাম।

হাকিমপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা বাংলা ট্রিবিউনকে বলেন,  আমরা দুই বাংলার মানুষ একই ভাষাভাষির মানুষ। দুই দেশের এই বাংলা ভাষাভাষি মানুষের সংস্কৃতিও এক। ভাষাভাষি মানুষদের ভালোবাসা অবিচ্ছেদ থাকার কারণে আবারও এক হয়েছি।

ভারতের উজ্জীবন সোসাইটির সাধারণ সম্পাদক সুরুজ দাশ বলেন, বাংলা আমাদের মাতৃভাষা। এই মহান ভাষার ঐতিহ্য সারাবিশ্বে ছড়িয়ে পড়ুক। এই বার্তা দেওয়ার জন্যই আমাদের এই প্রয়াস।

সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার সম্পাদক জাহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিলি সীমান্তের শূন্যরেখায় অস্থায়ী বেদিতে দুই বাংলার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও মানুষজন ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। ২০১৫ সাল থেকে সীমান্তের শূন্যরেখায় ব্যাপক পরিসরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছিলাম। কিন্তু করোনা মহামারির কারণে গতবার থেকে সীমিত পরিসরে এটি পালন করছি। আগামীতে বড় পরিসরে করার চেষ্টা থাকবে।

 

/এএম/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম