পুলিশ পরিচয়ে পিকআপ ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার ২

দিনাজপুর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫১

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় পুলিশ পরিচয়ে পিকআপ ভ্যান ছিনতাইকালে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-গাজীপুরের টঙ্গী চেরাগ আলী বড় দেওরা মদুফা এলাকার হৃদয় খান ভুট্টু (৩২) এবং রংপুরের বদরগঞ্জ থানার রামকৃষ্ণপুর এলাকার শাহিন আলম (৩১)।

এর আগে, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পৌর শহরের উত্তর সুজাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ফুলবাড়ী থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে ফুলবাড়ীর উত্তর সুজাপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বেরিকেড দিয়ে পুলিশ পরিচয়ে একটি পিকআপ থামায় ওই দুই যুবক। এরপর পিকআপ ছিনতাইয়ের চেষ্টা করে। স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে থেকে তাদের থানায় নিয়ে আসে। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় ওই পিকআপের চালক আরিফুল ইসলাম আপেল ফুলবাড়ী থানায় একটি মামলা করেছেন। দুপুরে গ্রেফতার দুই জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী