বাংলাদেশ এখন অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৪আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৯

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ এখন অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বীরগঞ্জ উপজেলার বটতলী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ মাঠে নদী খনন কাজের উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ২০০১ সালের পাতানো নির্বাচনে আওয়ামী লীগকে কীভাবে পরাজিত করা হয়েছিল তা দেশের মানুষ দেখেছে। সেই সময়ের সরকার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রের পরিণত করে। 

খালিদ মাহমুদ বলেন, এখন উন্নয়নশীল দেশের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে। বর্তমানে আওয়ামী লীগ সরকার বিনামূল্যে করোনার টিকা দিচ্ছে। আজ সারাদেশে এক কোটি মানুষকে টিকা দেওয়া হচ্ছে, যা বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা। বিশ্বের উন্নত দেশগুলোতে যেখানে টাকা দিয়ে করোনার টিকা নিতে হয় সেখানে বিনামূল্যে টিকা দিচ্ছে এই সরকার।

তিনি আরও বলেন, শস্যভাণ্ডার হিসেবে সারাদেশে দিনাজপুরের একটি সুনাম রয়েছে। আবার দিনাজপুরকে শস্যভাণ্ডারে রূপ দিতে জেলার চারটি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীর খনন কাজ করা হচ্ছে। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান গোলাম সাদেকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। 

আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের প্রমুখ।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী