যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০

দিনাজপুর প্রতিনিধি
০১ মার্চ ২০২২, ১৪:৫৮আপডেট : ০১ মার্চ ২০২২, ১৪:৫৮

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার রংপুর-দশমাইল মহাসড়কে রাণীরবন্দর বড়ভিটা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে একটি অটোভ্যানকে সাইড দিতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী পদ্মা পরিবহনের কোচের সঙ্গে রংপুরগামী সুজাত পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। আহত হয় দুই বাসের চালক, একজন সহকারী ও যাত্রীসহ অন্তত ৩০ জন। খবর পেয়ে সৈয়পুর ফায়ার সার্ভিস, চিরিরবন্দর থানা পুলিশ ও দশমাইল হাইওয়ে থানা পুলিশ উদ্ধার কাজ চালায়। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা রংপুর-দশমাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে রাস্তা থেকে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটিকে সড়ক থেকে সরানো হয়েছে। বর্তমানে ওই মহাসড়কে যানচলাচল স্বাভাবিক।

/এসএইচ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম