সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম প্রায় দ্বিগুণ

হিলি প্রতিনিধি
০৩ মার্চ ২০২২, ১২:২৬আপডেট : ০৩ মার্চ ২০২২, ১২:২৬

সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম খুচরা ও পাইকারিতে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। পাইকারিতে মরিচের দাম বেড়েছে কেজিতে ১৫ থেকে ১৮ টাকা। এক সপ্তাহ আগেও প্রতিকেজি মরিচ পাইকারিতে ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হয়েছে। তবে এখন ৪৮ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। খুচরাতে প্রতিকেজি কাঁচা মরিচ ৪০ থেকে বেড়ে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।  

হিলি বাজারের ক্রেতা শামীম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, এক সপ্তাহ আগেও এক কেজি কাঁচা মরিচ কিনেছি ৩৫ টাকায়। সেটাই আজ কিনতে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। আমরা যে স্বল্প আয়ের মানুষ এভাবে যদি দাম বাড়ে, তাহলে আমরা কিভাবে কিনে খাবো?

অপর ক্রেতা তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম দ্বিগুণ হয়ে গেছে। দাম বাড়ার কারণে আমরা আগে যেখানে এক কেজি মরিচ কিনতাম, সেখানে হাফ কেজিরও কম কিনতে হচ্ছে।  

হোটেল মালিক রুবেল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আমার হোটেলে প্রতিদিন আমার চার থেকে পাঁচ কেজি কাঁচা মরিচ লাগে। তবে দাম বাড়ার কারণে এখন দুই কেজির মধ্যে কাজ সারতে হচ্ছে। যে হারে মরিচসহ অন্যান্য জিনিসপত্রের দাম বাড়ছে, সেভাবে তো আমরা খাবারের দাম বাড়াতে পারছি না। এতে করে ব্যবসা চালানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। 

হিলি বাজারের বিক্রেতা বিপ্লব শেখ বলেন, কখনও গরম-কখনও ঠাণ্ডা, এমন আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে বাজারে মরিচের সরবরাহ কমেছে, বেড়েছে দাম। উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে আসবে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
সবজির বাজার চড়া, কমেছে কাঁচা মরিচের দাম
কাঁচা মরিচের কেজিতে বেড়েছে ১৬০ টাকা, নাগালের বাইরে সবজির দাম
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী