সহপাঠীদের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
০৬ মার্চ ২০২২, ১৯:১৩আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৯:১৬

দিনাজপুরের খানসামা উপজেলায় আত্রাই নদীতে গোসলে নেমে লাবিব (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৬ মার্চ) বিকালে উপজেলার পার্শ্ববর্তী আত্রাই নদীর সেতুর নিচ থেকে লাশ উদ্ধার করা হয়।

লাবিব উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে। সে খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে তিন সহপাঠী মিলে আত্রাই নদীতে গোসলে নেমে ডুবে যায় লাবিব। পরে তার দুই বন্ধু উদ্ধার করতে গেলে তারাও ডুবে যায়। বিষয়টি দেখতে পেয়ে নদীতে মাছ ধরতে থাকা এক জেলে জাল ফেলে দুই জনকে উদ্ধার করে। লাবিবকে খুঁজে না পেয়ে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আসে। এরপর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক লাবিবকে মৃত ঘোষণা
করেন।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা তালহা বিন জসিম জানান, স্থানীয়রাই তিন শিশুকে উদ্ধার করে। তাদের মধ্যে এক শিশু মারা গেছে।

/এসএইচ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
৬ শিশুর মৃত্যু: তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি
মাজারের দিঘিতে কুমিরের টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের