বেশি দামে তেল বিক্রির দায়ে ১১ হাজার টাকা জরিমানা

হিলি প্রতিনিধি
০৭ মার্চ ২০২২, ১৯:৫২আপডেট : ০৭ মার্চ ২০২২, ১৯:৫২

দিনাজপুরের হিলিতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রির দায়ে তিন দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ মার্চ) দুপুর দেড়টার দিকে হিলি বাজারে অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম এই জরিমানা করেন।

তিনি বলেন, ‘নিত্যপণ্যের বাজার তদারকিতে হিলি বাজারে অভিযান চালিয়েছি। এ সময় ব্যবসায়ীদের সংরক্ষণে যেসব নিত্যপ্রয়োজনীয় দ্রব্য রয়েছে, বিশেষ করে ভোজ্যতেল, সেগুলোর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। বাজারে পর্যাপ্ত পরিমাণ তেল মজুত রয়েছে। এর মধ্যে কোনও ব্যবসায়ী যেন অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি না করে সেটি আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি।’

তিনি বলেন, ‘অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে তিন দোকানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সবাইকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। কোনও ধরনের কারসাজি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ সেই সঙ্গে কেউ যেন বাড়তি মূল্যে ভোজ্যতেল বিক্রি ও মজুত করতে না পারে সে লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এফআর/আরকে/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
‘বাধ্য হয়েই’ জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার: প্রতিমন্ত্রী
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়, বাড়লো জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম