‘বঙ্গবন্ধু থাকলে দেশের অর্থনীতি এতদিনে সিঙ্গাপুরকে অতিক্রম করতো’ 

পঞ্চগড় প্রতিনিধি
০৮ মার্চ ২০২২, ১৯:০৬আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৯:০৬

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশর অর্থনীতি এতদিনে সিঙ্গাপুর-মালয়েশিয়াকেও অতিক্রম করে যেত। কিন্তু দুর্ভাগ্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষা রাজাকার, আল-শামসরা গুঁড়িয়ে দিয়েছিল। আবার তারা সেই ষড়যন্ত্র শুরু করেছে আগুন সন্ত্রাসের মাধ্যমে।’

মঙ্গলবার (৮ মার্চ) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শফিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
যে কারণে বন্ধ হলো উল্লাপাড়ার নৌকাবাইচ
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’, হাসপাতালের চিত্র দেখে ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী 
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দুই দূতের বৈঠক, ৩ দিনের যুদ্ধবিরতি
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক