পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আমিরুল ইসলামকে সভাপতি ও কামরুজ্জামান শেখ মিলনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম মিলনায়তনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক প্রধান অতিথি হিসেবে সবার সম্মতিতে তাদের নাম ঘোষণা করেন।
সম্মেলনে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা ডালিয়া, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগ নেতৃবৃন্দ বসে সম্মেলনের অন্যান্য কার্যক্রম পরিচালনা করেন।








