হিলিতে বেশি দামে বিক্রি হচ্ছে তেল

হিলি প্রতিনিধি
১৩ মার্চ ২০২২, ১৬:৩৯আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৬:৫০

দিনাজপুরের হিলিতে এখনও বেশি দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। চাহিদা অনুযায়ী মিলছে না বোতলজাত তেল। দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতাদের। এদিকে নতুন তেল না আসায় এবং আগে বাড়তি দামে তেল কেনায় বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

হিলি বাজারে তেল কিনতে আসা এরশাদ হোসেন বলেন, ‘আগে যে তেল ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হতো, এখন সেই তেলের দাম ১৮০ টাকা। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ। কীভাবে এত দাম দিয়ে তেল কিনবো? সরকার যেন তাড়াতাড়ি তেলের দাম কমানোর ব্যবস্থা গ্রহণ করে।’

আরেক ক্রেতা বাবলুর রহমান বলেন, ‘সরকার নাকি ১৩৬ টাকা তেলের মূল্য নির্ধারণ করে দিয়েছে। আমরা বাজারে গিয়ে সেই দামে তো তেল পাচ্ছি না। খোলা তেল কিনতে হচ্ছে ১৮০ টাকা কেজি হিসাবে। কথার সঙ্গে কাজের কোনও মিল নেই। তাহলে আমরা সাধারণ মানুষ কেমন করে চলবো? তেলের দাম কমলে আমাদের জন্য ভালো হয়।’

হিলি বাজারের খুচরা তেল বিক্রেতা দেলোয়ার হোসেন বলেন, ‘সরকার তেলের যে দাম ঘোষণা করেছে, আমরা এখনও সেই দামে কিনতে পারছি না। এ কারণে আমাদের আগে কেনা সেই দামেই বিক্রি করতে হচ্ছে। বর্তমানে নতুন করে তেলের সরবরাহ নেই। আগের তেল যার কাছে যা আছে সেগুলোই বিক্রি হচ্ছে।’

তেল বিক্রেতা জাহিদ হাসান ও আরিফ মোহাম্মদ বলেন, ‘সরকার ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দিলেও নতুন তেল এখনও আসেনি। আর যেসব তেল আছে সেগুলো আগের দামে কেনা। এ কারণে কম দামে বিক্রি করতে পারছি না। মোকামে মহাজনরা বলছেন তেলের দাম কমবে, তবে আরও দু-চার দিন সময় লাগবে। আর বোতলজাত তেল কোম্পানি থেকে দেওয়া বন্ধ রয়েছে। কোনও কোম্পানি বর্তমানে তেল সরবরাহ করছে না। বর্তমানে খোলা তেল ১৭৮ টাকা আর বোতলজাত তেল ১৬৮ টাকা লিটার বিক্রি হচ্ছে। যেগুলো আগে কেনা।’

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম বলেন, ‘যারা তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করেন আমরা সেসব দোকানে গিয়ে তাদের মজুত পরীক্ষা করেছি। কোনও ব্যবসায়ী যাতে বেশি দামে তেল বিক্রি না করে, সেটা নিশ্চিত করার চেষ্টা করেছি। সবাইকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে কেউ যদি কোনও ধরনের কারসাজি করতে চায়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম