মানুষের হৃদয়ে আ.লীগ, মুছে ফেলা সম্ভব নয়: শাজাহান খান

গাইবান্ধা প্রতিনিধি
১৪ মার্চ ২০২২, ১৯:২৫আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৯:২৫

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ‘আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্রের রাজনীতি করেনি। সবসময়ই দেশের উন্নয়ন আর মানুষের কল্যাণে রাজনীতি করেছে। তাই সারা দেশে আজ আওয়ামী লীগ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে, যা মুছে ফেলা সম্ভব নয়।’

সোমবার (১৪ মার্চ) দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে অনেকে রাজনৈতিক দল সৃষ্টি করেছেন। বিএনপি, জাতীয় পার্টি অতীতে যারাই ক্ষমতায় ছিল, তারাই আওয়ামী লীগকে উপড়ে ফেলতে চেষ্টা করেছে। কিন্তু তারা সবাই ব্যর্থ হয়েছে। স্বাধীনতাবিরোধী শত্রুরা এখনও তাদের অপতৎপরতা চালাচ্ছেন। তাই আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।’ ঐক্যবদ্ধ আন্দোলনে যেকোনও অপতৎপরতা প্রতিহত করাসহ মানুষের কল্যাণে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া একাডেমি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম সেলিম পারভেজ। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সফিক।

/এফআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক