হিলি দিয়ে ৩ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি 

হিলি প্রতিনিধি
১৬ মার্চ ২০২২, ১১:১৪আপডেট : ১৬ মার্চ ২০২২, ১১:১৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, সাপ্তাহিক ছুটি ও পবিত্র শবে বরাত উপলক্ষে টানা তিন দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকবে। একইসঙ্গে বন্দর অভ্যন্তরের সব ধরনের কার্যক্রমও বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রী ফেরা চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল থেকে বন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ হয়ে যাবে, বন্ধ থাকবে শনিবার পর্যন্ত। রবিবার পুনরায় বন্দর দিয়ে পণ্য আনা-নেওয়াসহ সব কার্যক্রম শুরু হবে।

বাংলাহিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় হিলি কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। একইভাবে শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার পবিত্র শবেবরাতের বন্ধের কারণে বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি আমাদের পক্ষ থেকে ভারতীয় ব্যবসায়ীদের এক চিঠির মাধ্যমে জানানো হয়েছে। রবিবার থেকে পুনরায় বন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হবে।

/টিটি/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম