আবারও সীমান্ত পেরিয়ে এলো নীলগাই, ধাওয়ায় মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
১৬ মার্চ ২০২২, ২২:৩৩আপডেট : ১৬ মার্চ ২০২২, ২২:৩৮

আবারও ভারত সীমান্ত পেরিয়ে এসে মারা পড়লো নীলগাই। বন বিভাগের কর্মকর্তারা বলেছেন, ধাওয়ার কারণে হার্ট অ্যাটাকে নীলগাইটির মৃত্যু হয়েছে। বুধবার বিকালে দিনাজপুরের বিরল উপজেলার কামদেবপুর সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। 

জানা যায়, খাবারের সন্ধানে সীমান্ত পেরিয়ে কামদেবপুর এলাকায় প্রবেশ করে একটি নীলগাই। সীমান্তঘেঁষা এলাকার শালবাগান ও ধানক্ষেতে নীলগাইটিকে বিচরণ করতে দেখতে পান স্থানীয়রা।

এ বিষয়ে দিনাজপুর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল আল মামুন বলেন, ‘সীমান্ত পেরিয়ে প্রবেশ করার পরে স্থানীয়রা নীলগাইটিকে ধরার জন্য ধাওয়া দেন। এ সময় বন বিভাগের পক্ষ থেকে প্রাণীটিকে ধাওয়া না দেওয়ার জন্য মসজিদের মাইকে করে ঘোষণা দেওয়া হলেও কেউ কর্ণপাত করেনি। পরে অসুস্থ অবস্থায় নীলগাইটিকে আটক করা হয়। এ সময় আমরা চিকিৎসা দেওয়ার কথা জানালেও বিজিবি সদস্যরা নীলগাইটিকে ক্যাম্পে নিয়ে যান। সেখানে নীলগাইটি মারা যায়।’ ধাওয়ার কারণে হার্ট অ্যাটাকে নীলগাইটির মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার পটুয়া গ্রামে দেখা মেলে সীমান্ত পেরিয়ে আসা একটি স্ত্রী নীলগাইয়ের। সেটিকে রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। পরে ২০১৯ সালের ২২ জানুয়ারি নওগাঁ জেলার মান্দা উপজেলার জোতবাজারে একটি পুরুষ নীলগাই ট্রাকে করে পাচার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করেন। পরে বংশবিস্তারের আশায় পুরুষ নীলগাইটিকে রামসাগর জাতীয় উদ্যানে স্ত্রী নীলগাইয়ের সঙ্গে রাখা হয়। সঙ্গী পাওয়ার প্রায় একমাস আট দিন পর চলতি বছরের ১৬ মার্চ বিকালে রামসাগরের কৃত্রিম বনে দৌড়াদৌড়ি করার সময় ঘেরা দেওয়া নেটের ভেতর আটকে মারা যায় দেশের একমাত্র স্ত্রী নীলগাইটি।

ওই বছরের ১৭ এপ্রিল নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নিমইল ইউনিয়নের কালুপাড়া সীমান্তে আরও একটি নীলগাই উদ্ধার হয়। পরে সেটিকেও রামসাগর জাতীয় উদ্যানে নিয়ে আসা হয়। প্রায় এক মাস পর ১৯ মে রামসাগরে রাখা দুটি পুরুষ নীলগাইয়ের মধ্যে নওগাঁ থেকে উদ্ধার হওয়া নীলগাইটি মারা যায়। পরে ২০২০ সালের ১৯ আগস্ট রামসাগর জাতীয় উদ্যানে থাকা একমাত্র নীলগাইটিকে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নিয়ে যাওয়া হয়।

/এমএএ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের