সেই ওসির ঘুসের অডিও ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

গাইবান্ধা প্রতিনিধি
১৮ মার্চ ২০২২, ১৬:৪০আপডেট : ১৮ মার্চ ২০২২, ১৬:৪০

হত্যা মামলার আসামির ছেলের সঙ্গে গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার প্রত্যাহার হওয়া ওসি তৌহিদুজ্জামানের অডিও ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ। শুক্রবার (১৮ মার্চ) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আবু লাইচ মো. ইলিয়াস জিকু কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাটি তদন্ত করতে এক সদস্যের কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মোহাম্মদ আবদুল আউয়ালকে। তাকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, মঙ্গলবার (১৫ মার্চ) অভিযুক্ত পুলিশ কর্মকর্তা তৌহিদুজ্জামানকে সুন্দরগঞ্জ থানার ওসির দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। তিনি গত ১৮ জানুয়ারি সুন্দরগঞ্জ থানায় যোগ দেন। এর আগে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ছিলেন।

জানা গেছে, ডিবির ওসির দায়িত্বে থাকার সময় তৌহিদুজ্জামান গাইবান্ধার জুতা ব্যবসায়ী হাসান আলী হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন। সম্প্রতি এই হত্যা মামলার আসামি খলিলুর রহমান বাবুর ছেলে তুরাস তাকমির সজলের সঙ্গে তৌহিদুজ্জামানের মোবাইলে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। যেখানে অর্থ বিনিময়ের বিষয়ে কথা হয়।

প্রসঙ্গত, গত বছরের ১০ এপ্রিল ব্যবসায়ী হাসান আলীর ঝুলন্ত লাশ পাওয়া যায় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মাসুদ রানার চকমামরোজপুর এলাকার বাড়িতে। তাকে অপহরণের পর প্রায় এক মাস নিজ বাড়িতে আটক রাখেন মাসুদ রানা। এ ঘটনায় মাসুদকে প্রধান এবং ব্যবসায়ী রুমেন হক ও খলিলুর রহমান বাবুকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করা হয়। আসামি মাসুদ রানা কারাগারে থাকলেও রুমেল হক পলাতক ও খলিলুর রহমান জামিনে আছেন। গত ১৬ জানুয়ারি তিন আসামিকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা ওসি তৌহিদুজ্জামান।

/এফআর/
সম্পর্কিত
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
জামিন নিয়ে কুমিল্লার এসপির মন্তব্যের ব্যাখ্যা চেয়ে আইনি নোটিশ
যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার
সর্বশেষ খবর
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
জবি ছাত্রদলের ৮ নেতাকর্মী বহিষ্কার
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
যুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
১১ খাতে অনলাইন ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করলো এনবিআর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, রেলপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার