কোভিডে দেশে কোনও শিক্ষার্থীর মৃত্যু হয়নি: হুইপ ইকবালুর রহিম

দিনাজপুর প্রতিনিধি
২০ মার্চ ২০২২, ০১:২৯আপডেট : ২০ মার্চ ২০২২, ০১:৩৫

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘করোনার সময় শিক্ষার্থীরা ক্লাস করতে পারেনি। এরপরও প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের সুফল হিসেবে শিক্ষকরা অনলাইনে ক্লাস ও পরীক্ষা নিয়েছেন। শিক্ষার পাঠ্যক্রম চালিয়ে গিয়েছেন। তবে শিক্ষার্থীরা মাঠে এসে খেলাধুলা করতে পারেনি। মানুষের জীবন বাঁচানোর জন্য ওই সময়ে লকডাউন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা জরুরি ছিল।’

তিনি বলেন, ‘এরপরও অনেকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, বলেছেন শিক্ষার্থীদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাচ্ছ। শেখ হাসিনা সরকার ও শিক্ষা পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য অনেকে অপতৎপরতা চালিয়ে গেছে। তবে সবার অপতৎপরতা ও ষড়যন্ত্রের জাল ছিন্ন করে কোনও শিক্ষাঙ্গনে কোনও শিক্ষার্থীকে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে দেইনি সরকার। আমরা সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে শিক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়, এ জন্য তাদের আলোর পথে পরিচালনা করেছি।’

শনিবার (১৯ মার্চ) সকালে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও দিনাজপুর শিক্ষা বোর্ডের বাস্তবায়নে ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবালুর রহিম এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গত ৪ দিনে করোনায় আমাদের মৃত্যুহার শূন্য শতাংশ, যা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী দিক নির্দেশনা ও চেষ্টার জন্য। এ জন্য আমাদের কেবিনেট, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন কাজ করে গিয়েছে এবং এখনও কাজ করছে। করোনার টিকা আমরা উৎপাদন করি না, বিদেশ থেকে আমদানি করি, যার একেকটি ভ্যাকসিনের দাম ২ হাজার টাকা পর্যন্ত; যা প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বিনামূল্যে বিতরণ করছি।’

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের (মাধ্যমিক) পরিচালক প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শারীরিক শিক্ষা ও সম্পাদক উপ-পরিচালক আক্তারুজ্জামান, মাউশির পরিচালক (অর্থ ও সংগ্রহ) প্রফেসর সিরাজুল ইসলাম প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের