ছাত্র ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি
২১ মার্চ ২০২২, ২২:২২আপডেট : ২১ মার্চ ২০২২, ২২:২৮

পঞ্চগড়ে ছাত্র ধর্ষণের অভিযোগে গ্রেফকার ইয়াছিন আরাফাত (৩৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২১ মার্চ) পঞ্চগড় চিফ জুডিশিয়াল আদালতের বিচারক হুমায়ুন কবীর সরকার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইয়াছিন আরাফাতের বাড়ি নীলফামারীর গোরগ্রামে। তিনি পঞ্চগড় সদর উপজেলার ডুডুমারী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ রাতে ১২ বছর বয়সী এক ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যান ইয়াছিন। শেষ রাতের দিকে তাকে ধর্ষণ করেন। পরদিন ওই ছাত্র বাড়িতে চলে যায়। বাড়ি থেকে মাদ্রাসায় যেতে আপত্তি জানালে তার বাবা না যাওয়ার কারণ জানতে চান। এ সময় শিক্ষক তাকে ধর্ষণ করেছে বলে জানায়।

বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে জানালেও তারা কোনও ব্যবস্থা না নেয়নি। এরপর অভিভাবকসহ স্থানীয় লোকজন ওই শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়। সোমবার দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ইয়াছিনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, ভুক্তভোগীর বাবার করা মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী