আদালত অবমাননার দায়ে কৃষি কর্মকর্তা কারাগারে

ঠাকুরগাঁও প্রতিনিধি
২২ মার্চ ২০২২, ১৮:১৮আপডেট : ২২ মার্চ ২০২২, ১৮:১৮

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এহেসান উল্লাহ বাবুলকে (৫২) আদালত অবমানার দায়ে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২১ মার্চ) নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে চিফ জুডিশয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিত্যানন্দ সরকার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মঙ্গলবার (২২ মার্চ) বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২১ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বালিয়াডাঙ্গী থানার বড় পলাশবাড়ি ইউনিয়নে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা অফিসে হামলা চালায় কয়েকজন। এ সময় চেয়ার ভাঙচুর, নৌকা প্রতীকের পোস্টার, প্রধানমন্ত্রী ও জাতির জনক বঙ্গবন্ধুর ছবি সংবলিত পোস্টার ছিঁড়ে পদদলিত করে উল্লাস করতে থাকে তারা। এ সময় দুটি মোটরসাইকেলও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। একই ঘটনা বালিয়াহাটেও ঘটে। সেখানে চায়নিজ কুড়াল দিয়ে আব্দুল মালেককে জখম করা হয়। 

এ ঘটনায় সিদ্দিক আলী বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০-২৯৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এজাহারভুক্ত আসামিরা হলো—উপজেলার বোবড়া গ্রামের এহেসান উল্লাহ বাবুল, মোমিনুল ইসলাম ভাসানী (৫০), সাদেকুল ইসলাম (৪৮)। একই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে আবু মাস্টার (৫২), বেলসারা ঝুড়িবস্তি গ্রামের সামশুল হুদার ছেলে পল্টু (৪০), ঝিকড়া বেলসারা গ্রামের মো. আফাক (৫০), একই গ্রামের দবিরুল (৩৫), বেলসারা বালিয়াবস্তি গ্রামের নরেশ (৪০), বেলসারা বানিয়াবস্তি গ্রামের মো. সুলতান (৫২)।

মামলার সূত্রে আরও জানা গেছে, মামলার চার নম্বর আসামি আবু মাস্টার কারাভোগ করে জামিনে মুক্তি পান। মামলার এক নম্বর আসামি এহেসান উল্লাহ হাইকোর্ট থেকে চার সপ্তাহের জন্য জামিনে মুক্তি পান। কিন্তু নির্ধারিত তারিখে নিম্ন আদালতে আত্মসমর্পণ না করায় হাইকোর্টের আদেশ অমান্য করেন। 

বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বলেন, এক নম্বর আসামি নির্ধারিত সময়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ না করায় ন্যায় বিচারের স্বার্থে আদালত ওই আসামির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান