মাছ দিয়ে ভাত খেয়ে মুখে ফেনা, হাসপাতালে নেওয়ার পথে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
২৩ মার্চ ২০২২, ১৯:৪৩আপডেট : ২৩ মার্চ ২০২২, ২১:০১

কুড়িগ্রামের উলিপুরের হাতিয়া ইউনিয়নে চাঁদনী নামে তিন বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২৩ মার্চ) সকালে মাছ দিয়ে ভাত খাওয়ার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে দুপুরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

চাঁদনী উপজেলার হাতিয়া ইউনিয়নের মালঝার পাড় গ্রামের বিপ্লব মিয়ার মেয়ে। এক বছর আগে তার মা মারা গেলে বিপ্লব মিয়া দ্বিতীয় বিয়ে করেন। তখন থেকে সৎমা রুবিনা বেগমের তত্ত্বাবধানে ছিল চাঁদনী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শারমিন সুলতানা বলেন, ‘মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি খাদ্যে বিষক্রিয়ায় মারা গেছে।’

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিপ্লব মিয়ার প্রথম স্ত্রী মারা গেছে। সাত-আট মাস আগে একই ইউনিয়নের কামারটারী গ্রামের রুবিনা বেগমকে বিয়ে করেন। বিপ্লব ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করায় শিশুটি সৎমায়ের কাছে থাকতো। বুধবার সকাল ১০টার দিকে রুবিনা তার প্রতিবেশী ননদ নেপালিসহ শিশুটিকে ভাত খাওয়ান। ভাত খেয়ে খেলার সময় ধীরে ধীরে চাঁদনী অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে মুখে ফেনা চলে আসে। অবস্থার অবনতি হতে থাকলে তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাবারে নাকি কোনও কিছুর কামড়ে শিশুটির শরীরে বিষক্রিয়া হয়েছে সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

শিশুটির সৎমা রুবিনা বেগম বলেন, ‘সকালে আমি তাকে মাছ দিয়ে ভাত খেতে দিই। খাওয়া শেষে খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।’

প্রতিবেশী নেপালি বেগম বলেন, ‘চাঁদনীকে আমি নিজে মাছ ভেজে ভাত খেতে দিই। ভাত খাওয়ার পর খেলতে গিয়ে অসুস্থ হয়ে যায়। পরে গ্রাম্য চিকিৎসককে দেখালে তিনি হাসপাতালে নিয়ে যেতে বলেন।’

শিশুটির দাদা ইলিমুদ্দিন বলেন, ‘জরুরি কাজে কুড়িগ্রামে গিয়েছিলাম। সেখানেই অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে এসে দেখি চাঁদনী মারা গেছে। তবে কী কারণে মারা গেছে এ বিষয়ে কিছুই জানি না।’

চিকিৎসক শারমিন সুলতানা বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি অস্বাভাবিক মৃত্যু। কারণ শিশুটির মুখ থেকে ফেনা বের হয়েছিল। তবে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/আরকে/এএম/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী