২০ বছর পর ধরা পড়লো হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি

দিনাজপুর প্রতিনিধি 
২৫ মার্চ ২০২২, ১২:৪৮আপডেট : ২৫ মার্চ ২০২২, ১২:৪৮

২০ বছর পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে দিনাজপুরের ফুলবাড়ী থানার পুলিশ সদস্যরা। শুক্রবার (২৫ মার্চ) সকালে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়। এর আগে, বুধবার তাকে ঢাকার ভাটরা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার রাতে তাকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়। । 

গ্রেফতার আনোয়ার হোসেন (৫৫) ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর (ফকিরপাড়ার) জসিম উদ্দীনের ছেলে। 

ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, ২০০০ সালে ফুলবাড়ী থানায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের রায়ে আনোয়ার হোসেনের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন আদালত। ঘটনার পর থেকে প্রায় ২০ বছর ধরে তিনি পলাতক ছিলেন। অবশেষে ঢাকার ভাটরা থানা পুলিশের সহায়তায় ফুলবাড়ী থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার রাতে তাকে ফুলবাড়ীতে আনা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের