একদিনের রেশন দান করে দিলো কুড়িগ্রাম জেলা পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি
৩১ মার্চ ২০২২, ২০:৪১আপডেট : ৩১ মার্চ ২০২২, ২০:৪১

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দুর্গম হকের চরে দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ। রমজান উপলক্ষে জেলা পুলিশের সদস্যদের একদিনের রেশন থেকে এসব পরিবারের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার হকের চরের নয়া বাজার এলাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির, সাহেবের আলগা ইউনিয়নের চেয়ারম্যান মোজাফফর হোসেন প্রমুখ।

দুর্গম চরের দুস্থ দুই শতাধিক পরিবারের প্রত্যেককে চাল, ডাল, তেল, আটা ও চিনিসহ ১২ কেজি ওজনের খাদ্য সামগ্রী দেওয়া হয়।

পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, রমজানকে সামনে রেখে জেলা পুলিশের পক্ষ থেকে একদিনের রেশন দুস্থ ও অভাবগ্রস্তদের মাঝে বিতরণ করা হলো।

উপস্থিত বাসিন্দাদের উদ্দেশে এসপি বলেন, ‘চরাঞ্চলে মাদক ও জুয়া বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এ বিষয়ে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে আছে। যারা এসব অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে তাদেরকে ধরিয়ে দিতে পুলিশকে সহযোগিতা করুন।’

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের