গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী-ছেলে আটক

গাইবান্ধা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২২, ১৫:২৭আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৫:২৭

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আদুরি বেগম নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামী ও ছেলেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর (বেলেরভিটা) গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়।আটককৃতরা হলো—আদুরি বেগমের স্বামী মোনারুল ইসলাম (৬৫) ও তার ছেলে আইয়ুব আলী (২০)। তারা ধর্মপুর (বেলেরভিটা) গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আইয়ুব আলী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। রাতে আদুরি বেগমের সঙ্গে একই ঘরে ঘুমান আইয়ুব। সকালে ঘরের মেঝেতে রক্তাক্ত লাশ দেখতে পান প্রতিবেশীরা।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবদুল আজিজ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারসাম্যহীন ছেলে আইয়ুবের পিটুনিতে আদুরি বেগম মারা গেছেন। হত্যার ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী ও ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম