বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে যুবক গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২২, ০৯:০৯আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ০৯:০৯

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নে পয়ার উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে তারই ছেলে আব্দুল জলিলকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়ন থেকে অভিযুক্ত জলিলকে গ্রেফতার করে রাজারহাট থানা পুলিশের একটি দল। এসময় তার ‘স্বীকারোক্তির’ ভিত্তিতে হামলায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করে পুলিশ। রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত রবিবার (৩ এপ্রিল) পারিবারিক কলহের জেরে বাগবিতন্ডার এক পর্যায়ে পয়ার উদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ছেলে আব্দুল জলিল। এসময় জলিলের মা জুলেখা খাতুন এগিয়ে গিয়ে পয়ার উদ্দিনকে বাঁচাতে চাইলে তাকেও আঘাত করেন জলিল। পরে পয়ার উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন।

পুলিশ জানায়, নিহত পয়ার উদ্দিনের স্ত্রী ও অভিযুক্ত জলিলের মা জুলেখা বেগম বাদী হয়ে জলিলের বিরুদ্ধে রাজারহাট থানায় মামলা করেন। পরে সোমবার রাতে অভিযান চালিয়ে ঘড়িয়ালডাঙা ইউনিয়নের খিতাবখা কামারপাড়া গ্রামের জনৈক নজরুলের বাড়ি থেকে জলিলকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও রাজারহাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অনীল কুমার রায় জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল তার বাবার ওপর হামলার অভিযোগ স্বীকার করেছে। তার স্বীকারোক্তি অনুযায়ী হামলায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হবে।

ওসি রাজু সরকার বলেন, ‘রবিবার রাতেই নিহতের স্ত্রী জুলেখা খাতুন বাদী হয়ে রাজারহাট থানায় এজহার করলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। নিহতের ময়নাতদন্ত সম্পন্ন করে দাফনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জলিল পলাতক থাকলেও তাকে দ্রুততর সময়ে গ্রেফতারে সমর্থ হয়েছে পুলিশ।’

/ইউএস/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম