৫১ লাখ টাকা আত্মসাৎ, কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

রংপুর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২২, ২৩:২১ আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ২৩:২১

রংপুরের বদরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাজেদ আলী খানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) মামলাটি করেছে দুদকের রংপুর সমন্বিত কার্যালয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের রংপুর কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বদরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাজেদ আলী খান প্রতারণা ও জালিয়াতি করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং বাংলা বিভাগে পর্যায়ক্রমে মমিনুল ইসলাম, শফিকুল ইসলাম এবং মমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে কলেজ ফান্ডের ৫১ লাখ ২৭ হাজার ২৩৯ টাকা আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তদন্তে এসব অপরাধ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে মামলা করেছে দুদক।

আবু হেনা আশিকুর রহমান বলেন, ‘প্রতারণা ও জালিয়াতি করে তিন শিক্ষককে নিয়োগ এবং কলেজ ফান্ডের ৫১ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দুদক আইনে অধ্যক্ষ মাজেদ আলী খানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর কর্তৃপক্ষের মামলা
রায় পাওয়ার পর জমি দখল, এরপরই সংঘর্ষে প্রাণ গেলো হুরমুজের
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম