পঞ্চগড় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

পঞ্চগড় প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৬, ১৬:২৪আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৬:২৪

সভাপতি এ রহমান মুকুল ও সাধারণ সম্পাদক শফিকুল আলম সফিক পঞ্চগড় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে সমঝোতারভিত্তিতে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের সম্মতিক্রমে সভাপতি পদে দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এ রহমান মুকুল ও দৈনিক সমকালের পঞ্চগড় প্রতিনিধি সফিকুল আলম সফিক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক দিনকালের আলতাফ হোসেন এবং এনটিভি ও ঢাকা ট্রিবিউনের সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্ম সম্পাদক পদে সময় টিভির আব্দুর রহিম, কোষাধ্যক্ষ পদে দৈনিক যুগান্তর ও যমুনা টিভির এস এ মাহমুদ সেলিম, সাংগঠনিক সম্পাদক পদে সাবিবুর রহমান সাবিব, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্তের আসাদুজ্জামান আসাদ, সমাজকল্যাণ ও পাঠাগার সম্পাদক পদে দৈনিক সকালের খবর ও দৈনিক করতোয়ার সামসউদ্দিন চৌধুরী কালাম, ক্রীড়া ও প্রচার সম্পাদক পদে দৈনিক ভোরের ডাক ও রাইজিং বিডির হাসিবুল করিম এবং সদস্য পদে প্রথম আলোর শহীদুল ইসলাম শহীদ, এটিএন বাংলার হারুন উর রশিদ বাবু ও দৈনিক কালেরকণ্ঠ ও বিডি নিউজের সাইফুল আলম বাবু নির্বাচিত হয়েছেন।
তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার প্রবীণ সাংবাদিক হাসান আলী মিয়া, আলমগীর জলীল তালুকদার ও আতাউর রহমান রবি নির্বাচন পরিচালনা করেন।
এরআগে সকালে পঞ্চগড় প্রেসক্লাবের মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুলের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল আলম সফিক বার্ষিক প্রতিবেদন পেশ করেন। এ সময় সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাইফুল আলম বাবু, এস এ মাহমুদ সেলিম, হারুন উর রশিদ বাবু, সামসউদ্দিন চৌধুরী কালাম, আবুল কাশেম রুমেল, সাবিবুর রহমান সাবিব প্রমুখ বক্তৃতা করেন।

/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের