৩০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে: প্রতিমন্ত্রী

হিলি প্রতিনিধি
০৯ এপ্রিল ২০২২, ২২:১৮আপডেট : ০৯ এপ্রিল ২০২২, ২২:১৮

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০২৫ সালের মধ্যে আইসিটি খাত থেকে ৫ বিলিয়ন ডলার রফতানি আয় করতে সক্ষম হবো আমরা। একই সঙ্গে ৩০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

শনিবার (০৯ এপ্রিল) বিকাল ৩টার দিকে হিলির খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদে আইসিটি বিভাগ কর্তৃক বাস্তবায়িত ইনফো সরকার-৩ প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৫ সালের মধ্যে এক লাখ নয় হাজার কানেক্টিভিটি পৌঁছে দেবো। আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিকসহ ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে যেসব সরকারি দফতর রয়েছে, প্রত্যেকটি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানকে ফাইবার অপটিক ক্যাবলের আওতায় আনবো। ব্রডব্যান্ড কানেক্টিভিটির আওতায় আনবো সবগুলো দফতর। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুফলটা তৃণমূল পর্যন্ত পৌঁছে দেওয়ায় আমাদের লক্ষ্য।’ 

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য বর্তমানে যে সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং করছেন সেই সংখ্যা আরও বৃদ্ধি করা। আইটি খাতে ২০ লাখ তরুণ-তরুণী কাজ করছেন। তারা যেন গ্রামে বসে ব্রডব্যান্ড কানেক্টিভিটির আওতায় ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশের বড় বড় কোম্পানিতে ফ্রিল্যান্সিং করে আয় করতে পারেন, সেজন্যই তৃণমূল পর্যন্ত ফাইবার অপটিক ক্যাবল নিয়ে যাচ্ছি আমরা।’  

পরে ইউনিয়ন পরিষদের বিভিন্ন দফতর ও কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এর আগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এলে তাকে বিভিন্ন সরকারি দফতর ও আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন ও খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওসার আলী।

/এএম/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম