১২ পদের ১১টিতেই জয়ী বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ

ঠাকুরগাঁও প্রতিনিধি
১১ এপ্রিল ২০২২, ০৩:১৬আপডেট : ১১ এপ্রিল ২০২২, ০৩:১৬

ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১২ পদের মধ্যে ১১টিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী পরিষদ। 

এই পরিষদ থেকে অ্যাডভোকেট তোজাম্মেল হক মঞ্জু ১৪১ ভোট পেয়ে সভাপতি হয়েছেন। একই প্যানেল থেকে ১৪১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী। 

সভাপতির নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের অ্যাডভোকেট সৈয়দ আলম পেয়েছেন ৬২ ভোট। সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের অ্যাডভোকেট এনতাজুল হক ৬২ ভোট পেয়েছেন। ১২টি পদের মধ্যে শুধুমাত্র ট্রেজারি সেক্রেটারি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী পরিষদের নুরুল ইসলাম বিজয়ী হয়েছেন।

রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাত ১২টায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজিজুর রহমান। 

এবার ২২০ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২০৮ জন। ১২টি পদের জন্য দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট মকসেদুল আলম দুলাল ও রেজাউল করিম। 

নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজিজুর রহমান বলেন, ব্যাপক নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে  ভোটাররা ভোট দিয়েছেন। ভোটে কোনও অনিয়ম হয়নি। নির্বাচনে ১২ পদের মধ্যে ১১ পদে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ। একটি পদে জয়ী হয়েছে জাতীয়তাবাদী পরিষদ।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের