মোটরসাইকেল চুরির সময় পৌর কাউন্সিলর গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২২, ২২:৩৩আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ২২:৩৩
video

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির সময় রানীশংকৈল পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাককে (৪০) গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) রাতে তাকে পীরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে পীরগঞ্জ উপজেলার বায়তুল আমান (বেলায়েত) মসজিদে তারাবির নামাজ চলছিল। এ সময় একজনের মোটরসাইকেল চুরি করে পালানোর সময় আব্দুর রাজ্জাককে আটক করেন স্থানীয়রা।

আটকের পরে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেয়। পরে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুর রাজ্জাককে আটক করে থানায় নিয়ে আসে। 

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, আব্দুর রাজ্জাক আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান। তার নামে বিভিন্ন থানায় মোটরসাইকেল চুরির ৪৫টি মামলা রয়েছে। বিভিন্ন সময় তাকে গ্রেফতার করলেও জামিন পেয়ে বেরিয়ে এসে আবার ডাকাতি-চুরির সঙ্গে জড়িয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। 

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান