কৃষক হত্যায় ৫ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২২, ১৪:৪৬আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৪:৪৬

ঠাকুরগাঁওয়ে কৃষক তোফাজ্জল হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক গাজী দেলোয়ার হোসেন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো—রানীশংকৈল উপজেলার বলাঞ্চা গ্রামের কমির উদ্দীনের ছেলে নজরুল ইসলাম, নজরুল ইসলামের ছেলে ইউনুস আলী ও বদির উদ্দীনের ছেলে সেকেন্দার আলী, চন্দন চৌহাট গ্রামের কতিব উদ্দীনের ছেলে আব্দুল জলিল, বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর বালিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে কোফিল উদ্দীন। তাদের মধ্যে সিকেন্দার আলী ও নজরুল আলী পলাতক।

এদিকে অভিযোগ প্রমাণ না হওয়ায় খলিলুর রহমান, তোফাজ্জল হোসেন ও মজিবর রহমানকে খালাস দিয়েছেন আদালত।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ জানান, ২০১০ সালের ১৪ মার্চ ভুট্টা ক্ষেতে এক‌টি মস্তকবিহীন লাশ পাওয়া যায়। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানার এসআই আতিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্তভার দেওয়া হয় একই থানার আরেক এসআই আতিকুল ইসলামের ওপর। এরপর তিনি সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেন। তার বর্ণনা অনুযায়ী এক‌টি ইটভাটা থেকে মস্তকের কঙ্কাল উদ্ধার করা হয়।

পরে মামলার তদন্তভার এসআই ফরহাদ আলীকে দেওয়া হয়। তিনি আট জনকে আসামি করে মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। জেলা সিআইডির পরিদর্শক মোজাম্মেল হক মামলাটির অধিকতর তদন্ত শেষে আট জনকে প্রাথমিকভাবে দোষী করে আবারও অভিযোগপত্র দেন। 

তদন্তকালে আসামি ইউনুস আলী, আব্দুল জলিল ও কফিল উদ্দীন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এই মামলায় রাষ্ট্রপক্ষে মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম