কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি 
২১ এপ্রিল ২০২২, ২২:৫৬আপডেট : ২১ এপ্রিল ২০২২, ২২:৫৬

প্রায় পাঁচ মাস পর ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সব সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা স্থগিতা‌দেশ প্রত্যাহার ক‌রে‌ছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। বৃহস্প‌তিবার (২১ এ‌প্রিল) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ছাত্রলীগ কু‌ড়িগ্রাম জে‌লা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হো‌সেন এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এর আ‌গে গত ১৯ নভেম্বর শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপের অভিযোগে ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

সেসময় বিজ্ঞ‌প্তি‌তে ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে কেন ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হবে না; তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব সাত কার্যদিবসের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে কেন্দ্রীয় দফতর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই নি‌র্দেশনার পাঁচ মাস পর বৃহস্প‌তিবার স্থ‌গিতা‌দেশ প্রত্যাহার করা হ‌লো।

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর রাতে কুড়িগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নিতে আসা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের সামনে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

ওই সংঘর্ষে জেলা আওয়ামী লীগের ও ছাত্রলীগের নেতাকর্মীরা আহত হন। এরই পরিপ্রেক্ষিতে জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমের ওপর স্থগিতা‌দেশ দেয় সংগঠন‌টির কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

/এএম/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বড়’ মিছিল
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম