এক মোটরসাইকেলে তিন স্কুলছাত্র, প্রাণ গেলো সবার

পঞ্চগড় প্রতিনিধি
০৪ মে ২০২২, ১৯:১০আপডেট : ০৪ মে ২০২২, ১৯:১০

ঈদে পঞ্চগড়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে তিন স্কুলছাত্র নিহত হয়েছে। তারা তিন জন বাড়ির পাশের ভিতরগড় মহারাজার দিঘি বেড়াতে যাচ্ছিল। বুধবার (৪ মে) বিকালে পঞ্চগড় জেলার সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পুকুরীডাঙ্গা বালুরঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলোতে চলছে শোকের মাতম। 

নিহতরা হলো- হাফিজাবাদ ইউনিয়নের জিয়াবাড়ি খালপাড়া এলাকার পয়গাম ইসলামের ছেলে নতুন ইসলাম (১৬), একই এলাকার তারেক বিল্লালের ছেলে মাহাবুবার রহমান শিশির (১৭) ও আব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (১৬)। এর মধ্যে শিশির হাফিজাবাদ দ্বারিকামারী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পাস করেছে। আবু বক্কর সিদ্দিক একই স্কুলে দশম শ্রেণিতে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন, শিশির ও সিদ্দিক তিন জনে মিলে বাড়ি থেকে একটি মোটরসাইকেলে করে ভিতরগড় মহারাজার দিঘি বেড়াতে যাচ্ছিল। তালমা-মডেলহাট সড়কের পুকুরীডাঙ্গা বালুরঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের হাতলে (হ্যান্ডেল) লাগলে তিন আরোহীর মোটরসাইকেলটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তাদের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাত লাগে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুকসানা তাদেরকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ওসি মো. আব্দুল লতিফ মিয়া জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগলে একটি মোটরসাইকেল সড়কের পাশের গাছের সঙ্গে আছড়ে পড়ে। এ ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের