হিলিতে মিলছে না পেট্রোল-অকটেন

হিলি প্রতিনিধি
০৮ মে ২০২২, ১৭:৪৬আপডেট : ০৮ মে ২০২২, ১৭:৪৬

ভোজ্যতেল নিয়ে অস্থিরতার মাঝে দিনাজপুরের হিলিতে ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন মিলছে না। এতে বিপাকে পড়েছেন যানবাহন চালকরা।  ডিপোতে তেল না পাওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ফিলিং স্টেশনের মালিকরা।

শুক্রবার (৬ মে) হিলির সাদুড়িয়া গ্রামে মেসার্স হিলি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, ‘পেট্রোল ও অকটেন তেল নেই’ এমন সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। তেল না পেয়ে মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন মালিকরা গাড়ি নিয়ে ফিরে যাচ্ছেন। তবে ডিজেল তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেলচালক মতিয়ার রহমান বলেন, ‘আমি ধান, চাল, গম ও ভুট্টা কেনাবেচার ব্যবসা করি। এসব পণ্য কিনতে হিলি স্থলবন্দরসহ আশপাশের উপজেলাগুলোতে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে হয়। সকালে মোটরসাইকেল নিয়ে বের হয়েছি বিরামপুর যাবো বলে। পাম্পে এসে শুনি তেল নেই। কোনও ধরনের নোটিশ ছাড়াই তেল বিক্রি বন্ধ হওয়ায় আমরা খুব সমস্যার মধ্যে পড়ে গেছি।’

মোটরসাইকেলচালক নুর ইসলাম বলেন, ‘আমাদের উপজেলায় একটি মাত্র পাম্প যেখান থেকে তেল নিয়ে আমরা মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চালিয়ে থাকি। ছয় দিন ধরে পাম্পে পেট্রোল তেল মিলছে না। এ সময় অকটেন দিয়ে গাড়ি চালালেও গতকাল থেকে সেটিও বন্ধ হয়ে গেছে।’

প্রাইভেটকারচালক মিনহাজুল ইসলাম বলেন, ‘আমার প্রাইভেটে জ্বালানি হিসেবে অকটেন ব্যবহার করি। বিভিন্ন গন্তব্যে যাওয়ার সময় ফিলিং স্টেশন থেকে অকটেন তুলে থাকি। কিন্তু আজ ফিলিং স্টেশনে গিয়ে শুনি অকটেন নেই, পেট্রোল নেবো, সেটিও নেই। কষ্ট করে বাড়ি পর্যন্ত এসে গাড়ি বাসায় রেখেছি, শুধু তেল না পাওয়ার জন্য।’

মেসার্স হিলি ফিলিং স্টেশনের ম্যানেজার গোলাম রব্বানি বলেন, ‘ডিপোতে তেল না পাওয়ায় গত কয়েকদিন ধরেই আমরা গ্রাহকদের ঠিকমতো তেল দিতে পারছি না। প্রায় এক সপ্তাহ হলো আমাদের ফিলিং স্টেশনে পেট্রোল নেই। গতকাল থেকে অকটেন তেল শেষ হয়ে গেছে। তবে আমরা পার্বতীপুর ও বাঘাবাড়ি ডিপো থেকে তেল আনতে যোগাযোগ করে যাচ্ছি। কিন্তু তারাও বলছে তাদের ডিপোতেই তেলের সরবরাহ নেই। ডিপো থেকে তেল পেলেই বিক্রি শুরু করতে পারবো।’ 

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম