বাজারে অসময়ের বাঁধাকপি, কেজি ৩০ টাকা  

হিলি প্রতিনিধি
০৮ মে ২০২২, ১৮:৩৫ আপডেট : ০৮ মে ২০২২, ১৮:৪৪

সাধারণত শীতকালের সবজি হিসেবে বাজারে দেখা মিললেও দিনাজপুরের হিলির বাজারে গরমের মধ্যেও বাঁধাকপি পাওয়া যাচ্ছে। দাম তুলনামূলক কম হওয়ায় ও অসময়ে এ সবজির স্বাদ নিতে অনেকেই তা কিনছেন অপরদিকে বেচাকেনা ভালো হওয়ায় বিক্রেতারাও খুশি।

হিলি বাজারে সবজি কিনতে আসা আল আমীন হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সাধারণত বাজারে শীতকালেই বাঁধাকপির দেখা মিলে। কিন্তু আজ হঠাৎ বাজারে এ সবজির দেখা মিলেছে। অসময়ের এই সবজির স্বাদ নিতে এক পিস কিনেছি। অসময়ের হিসেবে দাম যে খুব বেশি তাও না, স্বাভাবিক সময়ে যেমন দাম তেমনই, ৩০ টাকা কেজি হিসেবে বাঁধাকপি বিক্রি হচ্ছে।  

সবজি বিক্রেতা আশরাফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা  বিরামপুর হাট থেকে এসব সবজি কিনে হিলি বাজারে এনে বিক্রি করছি। বাঁধাকপির মৌসুম শেষ হয়েছে। তবে কিছু কৃষক বাড়তি দামের আশায় জমিতে নতুন করে বাঁধাকপি লাগিয়েছিলেন। সেসব জমির বাঁধাকপি বাজারে আসতে শুরু করেছে। কৃষকরা তুলনামূলক দাম ভালো পাচ্ছেন। আর অসময়ের হলেও স্বাদ ভালো হওয়ায় ক্রেতারাও কিনছেন। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আল-আমিনের পথ ধরে এবার লেকক, এক ওভারে পাঁচ উইকেটের কীর্তি
আল-আমিনের পথ ধরে এবার লেকক, এক ওভারে পাঁচ উইকেটের কীর্তি
এনসিপির পুনর্গঠন যেকোনও সময়, বিলুপ্ত হচ্ছে মুখ্য সমন্বয়কসহ একাধিক পদ
এনসিপির পুনর্গঠন যেকোনও সময়, বিলুপ্ত হচ্ছে মুখ্য সমন্বয়কসহ একাধিক পদ
বিদেশি পিস্তল-গুলিসহ ‘ফোর স্টার’ গ্রুপের ৮ সদস্য গ্রেফতার
বিদেশি পিস্তল-গুলিসহ ‘ফোর স্টার’ গ্রুপের ৮ সদস্য গ্রেফতার
আইভীর ‘জয় বাংলা’ স্লোগান, ফাইল হাতে পাশে থাকা আইনজীবী সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার
আইভীর ‘জয় বাংলা’ স্লোগান, ফাইল হাতে পাশে থাকা আইনজীবী সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি