৪০২৪ লিটার তেল জব্দ, ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

নীলফামারী প্রতিনিধি
১২ মে ২০২২, ১৮:২৭আপডেট : ১২ মে ২০২২, ১৮:২৭

নীলফামারীর কিশোরঞ্জে বাবুল আহমেদ নামের এক ব্যবসায়ীর গুদামে মজুত করা চার হাজার ২৪ লিটার ভোজ্যতেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মীরা। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলা শহরে মের্সাস হারুন স্টোরের গুদামে অভিযান চালিয়ে ওই তেল জব্দ করা হয়। 

এ সময় প্রতিষ্ঠানের মালিক মো. বাবুল আহমেদকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের উপস্থিতে পূর্ব নির্ধারিত মূল্যে ওই তেল সাধারণ ক্রেতাদের মধ্যে বিক্রি করা হয়।

অধিদফতরের সহকারী পরিচালক শামসুল আলম বলেন, অধিক মুনাফার লোভে বাজারে সরবরাহ না করে তেল মজুত করেন ব্যবসায়ী বাবুল আহমেদ। এমন খবর পেয়ে, তাৎক্ষণিক অভিযান চালিয়ে তার গুদাম থেকে পুষ্টি, ফ্রেশ ও রূপচাঁদার এক লিটার, আধা লিটার এবং দুই লিটার পরিমাণের বোতলে চার হাজার ২৪ লিটার তেল জব্দ করা হয়।

পরে ওই ব্যবসায়ীকে অবৈধভাবে ভোজ্যতেল মজুতের দায়ে ৪০ হাজার টাকা জরিমানাসহ ও উদ্ধার করা তেল পূর্ব নির্ধারিত মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়।

/টিটি/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিনের সংকট, স্বস্তি নেই খোলা তেলেও
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম