দিনাজপুর জেলা বিএনপির সভাপতি দুলাল, সম্পাদক কচি

দিনাজপুর প্রতিনিধি
১৫ মে ২০২২, ০৯:৩৪আপডেট : ১৫ মে ২০২২, ০৯:৪৩

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বখতিয়ার আহমেদ কচি। 

শনিবার (১৪ মে) দলীয় কার্যালয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। জেলা বিএনপির কাউন্সিলে সাতটি পদের বিপরীতে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত কাউন্সিলরা ভোট দেন। রাত ১০টায় জেলা বিএনপির কার্যালয়ে ভোটের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশফাক আহমেদ ।

সভাপতি পদে মোফাজ্জল হোসেন দুলাল পেয়েছেন ৮১৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক পেয়েছেন ৭০৪ ভোট। 

সহ-সভাপতি পদে বিজয়ী মোকাররম হোসেন পেয়েছেন ৯২৪ ভোট, প্রতিদ্বন্দ্বী খালেকুজ্জামান বাবু পেয়েছেন ৭৫৩ ভোট। সাধারণ সম্পাদক পদে এক হাজার ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বখতিয়ার আহমেদ কচি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আখতারুজ্জামান জুয়েল পেয়েছেন ৭০৪ ভোট। 

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৭৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মুরাদ আহম্মেদ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তফা কামাল মিলন পেয়েছেন ৭৩৩ ভোট। তিনটি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনিছুর রহমান বাদশা (৯০৯ ভোট), আমিনুল ইসলাম মুন্না (১১১৭ ভোট) ও হাসনা হেনা (১২৩৫ ভোট)।

/এসএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী