বন্ধ ঘোষণার পর ভারত থেকে এসেছে পুরনো এলসির গম

হিলি প্রতিনিধি
১৫ মে ২০২২, ১৭:০১আপডেট : ১৫ মে ২০২২, ১৭:০১

নিজেদের দেশে গমের মূল্য স্থিতিশীল রাখতে রফতানি বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। দেশটি নতুন করে কোনও গমের এলসিও নিচ্ছে না। তবে পুরনো এলসির বিপরীতে টেন্ডারকৃত গম রফতানি শুরু করেছে দেশটি। শনিবার (১৪ মে) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে গম আমদানি বন্ধ হয়ে যায়। আধাবেলা বন্ধ থাকার পর পুনরায় আমদানি শুরু হয়। তবে রবিবার (১৫ মে) বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত শুক্রবার ভারত সরকার গম রফতানি বন্ধের নির্দেশনা দিলে শনিবার সকাল থেকেই রফতানি বন্ধ রেখেছিল ভারতীয় কাস্টমস। পরে শুধুমাত্র যেসব এলসির বিপরীতে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, সেগুলো রফতানি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ কারণে শনিবার দুপুরের পর থেকে বন্দর দিয়ে পুনরায় গম আমদানি শুরু হয়। সেই সঙ্গে ১২ মে পর্যন্ত যেসব গমের এলসি হয়েছে সেগুলোর বিপরীতে গম রফতানি করা হবে বলে জানিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। তবে তারা নতুন করে কোনও এলসি গ্রহণ করবেন না।’

হিলি স্থলবন্দরের আমদানিকারক দয়াল মোল্লা বলেন, ‘দেশের চাহিদা মেটাতে আমরা ভারত থেকে গম আনি। এগুলো বিভিন্ন ফ্লাওয়ার মিলে সরবরাহ করা হয়। কিন্তু শনিবার সকালে ভারতীয় রফতানিকারকরা জানান, ভারত সরকার গম রফতানি বন্ধ করে দিয়েছেন। আমাদের বেশকিছু গমের এলসি ভারতে দেওয়া রয়েছে। তাই বাণিজ্য মন্ত্রণালয় যেন তাদের দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে, এলসি দেওয়া গম আনার ব্যবস্থা করে, সেই দাবি জানাচ্ছি।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বন্দর দিয়ে বেশ কিছুদিন ধরেই গম আমদানি অব্যাহত রয়েছে। গড়ে প্রতিদিন ৫০-৬০ ট্রাক গম আমদানি হতো। গত বৃহস্পতিবার ৫২টি ট্রাকে এক হাজার ৯৫৯ টন আমদানি হয়েছে। শনিবার দুপুর পর্যন্ত কোনও গম আমদানি হয়নি, তবে দুপুরের পর থেকে আবারও আমদানি শুরু হয়। গতকাল একদিনেই ৫০টি ট্রাকে এক হাজার ৯২৩ টন গম আমদানি হয়েছে। তবে রবিবার বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। 

 

/আরকে/টিটি/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক