ভুট্টা চুরির অভিযোগে মারধর, হাসপাতালে যুবকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
১৭ মে ২০২২, ০৮:৫২আপডেট : ১৭ মে ২০২২, ০৮:৫২

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা চুরির অভিযোগে মারধরে এক মানসিক প্রতিবন্ধী যুবকের (৩০) মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মে) সকালে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সন্ধ্যায় নিহতের বড় ভাই বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। এর আগে বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী বাজারে সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাসে অবরোধ তুলে নেয়। ওই যুবক বীরগঞ্জ উপজেলার প্রসাদপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার বেলা ১১টায় পার্শ্ববর্তী রাঙ্গালীপাড়া এলাকায় ক্ষেতে ফেলে যাওয়া ভুট্টা কুড়িয়ে বাসায় ফিরছিলেন ওই ব্যক্তি। পথিমধ্যে তাতিপাড়া আমবাগান এলাকায় আসলে একই এলাকার আব্দুল হানিফার ছেলে ইয়াসিন তার ক্ষেত থেকে ভুট্টা চুরির অভিযোগে তাকে মারধর শুরু করে। একপর্যায়ে দৌড়ে বাড়িতে আসলে ইয়াসিন সেখানেও বেধড়ক মারধর করে আহত অবস্থায় ফেলে চলে যায়। 

ভুক্তভোগীর মা ঘটনাটি এলাকাবাসীকে জানালে তারা তাৎক্ষণিক স্থানীয় ঝাড়বাড়ী বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। অবস্থার অবনতি হলে রবিবার বিকালে এম আব্দুর রহিম মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৮টায় তিনি মারা যান।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, ময়নাতদন্ত শেষে দুপুরে লাশ বাড়িতে আনা হয়। এ সময় এলাকাবাসী অভিযুক্ত ইয়াসিনের শাস্তির দাবিতে ঝাড়বাড়ী বাজারে সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। এ ঘটনায় নিহতের বড় ভাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। 

/এসএইচ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম