গৃহপরিচারিকাকে ধর্ষণ, সেটেলমেন্ট অফিসের উপ-সহকারীর বিরুদ্ধে মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৪ মে ২০২২, ১৭:৪৮ আপডেট : ২৪ মে ২০২২, ১৭:৪৮

গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের উপ-সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা ফেরদৌস খানসহ তার ব্যক্তিগত সহযোগীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তা ঢাকার কাফরুল থানার ইব্রাহীমপুর গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে। সে হরিপুর উপজেলা সেটেলমেন্ট অফিসের আপত্তি কর্মকর্তা হিসেবে কর্মরত। তার সহযোগীর নাম রফিকুল ইসলাম।

মামলার এজাহারে ভুক্তভোগী উল্লেখ করেছেন, হরিপুর উপজেলার টেকনিক্যাল মোড়ে মিরা নামে একজনের বাসা ভাড়া নিয়ে ওই কর্মকর্তা বসবাস করে। তার রান্না ও ঘর পরিষ্কারের কাজ করতেন ভুক্তভোগী। ফেরদৌস খান প্রায়ই তাকে কু-প্রস্তাব দিতো। গত ১০ এপ্রিল (বুধবার) সকাল ৭টার দিকে ওই নারী রান্না করে খাবার টেবিলে রাখলে অভিযুক্তের সহযোগী রফিকুল খাবারের জন্য টেবিলে আসে। এ সময় অজ্ঞাত কারণে রফিকুল রুম থেকে বের হয়ে গেলে ফেরদৌস ঘরের দরজা বন্ধ করে ওই নারীকে জাপটে ধরে ধর্ষণ করে। তখন বাইরে পাহারা দিচ্ছিলো রফিকুল।

আরও উল্লেখ করা হয়, একপর্যায় জোরে চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে এলে ফেরদৌস ও সহযোগী রফিকুল পালিয়ে যায়। পরে অভিযুক্ত কর্মকর্তা বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়েও কালক্ষেপণ করে। গত ১৩ এপ্রিল হরিপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। পরে থানা কর্তৃপক্ষ অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ না করে আদালতে মামলা করার পরামর্শ দেন। এরই পরিপ্রেক্ষিতে গত ২৭ এপ্রিল ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে (নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল) মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে হরিপুর থানাকে এজাহার হিসেবে গণ্য করে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশ মতে গত ৫ মে হরিপুর থানা বাদীর অভিযোগটি মামলা হিসেবে রুজু করেন। হরিপুর থানার ওসি তাজুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত কর্মকর্তা ফেরদৌস খানের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও বন্ধ পাওয়া যায়।

/এফআর/
সম্পর্কিত
রামপুরায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবুল আক্তার গ্রেফতার
মৃত্যুদণ্ডাদেশ থেকে যে কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক