কক্সবাজারের ক্যাম্প থেকে ধান কাটতে দিনাজপুরে, রোহিঙ্গা আটক

হিলি প্রতিনিধি
২৫ মে ২০২২, ১৫:০১আপডেট : ২৫ মে ২০২২, ১৫:০১

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষিশ্রমিক হিসেবে কাজ করতে আসা মিয়ানমারের এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১০টায় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মোহাম্মদ নুর (৩৫)। তিনি কক্সবাজারের টেকনাফের ১০নং রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের বাসিন্দা। তার বাবার নাম মকবুল আহমেদ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের চোপাগাড়ী গ্রামের একটি মাঠে ধানকাটা শ্রমিকদের একটি গ্রুপের হয়ে মোহাম্মদ নূর কাজ করছিলেন। সে সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার ভাষা বুঝতে না পারায় লোকজন পুলিশকে খবর দেন। নুর ধান কাটা শ্রমিক হিসেবে কাজ করতে অপরিচিত এক ব্যক্তির সঙ্গে বাসে দিনাজপুর এসেছিলেন।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. পার্থজ্বীময় সরকার বাংলা ট্রিবিউনকে জানান, মঙ্গলবার রাতে স্থানীয় লোকজন নুরকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ সময় ধরে না খেয়ে থাকায় এবং পুষ্টির অভাবে তার শরীর বেশ দুর্বল হয়ে পড়েছে। তাকে স্যালাইন দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অন্যান্য চিকিৎসা দেওয়া হচ্ছে।’

দিনাজপুরের হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, ‘ঘোড়াঘাট হাসপাতালে এক রোহিঙ্গা চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে আমরা তাকে আটক করে নিজেদের হেফাজতে নিয়েছি। বর্তমানে পুলিশ পাহারায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা টেকনাফ থানার সঙ্গে যোগাযোগ করেছি। তার সঙ্গে আর কোনও রোহিঙ্গা পালিয়ে এসেছেন কিনা, তিনি কতদিন আগে ক্যাম্প থেকে পালিয়েছেন এবং তাকে দিনাজপুরে কে নিয়ে এসেছে– এসব বিষয় আমরা খতিয়ে দেখছি। অসুস্থ থাকায় তার কাছে থেকে কোনও তথ্য জানা সম্ভব হয়নি।’

/এমএএ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান