ছেলের মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেলো নারীর

দিনাজপুর প্রতিনিধি
০১ জুন ২০২২, ২১:২৫আপডেট : ০১ জুন ২০২২, ২১:২৫

দিনাজপুরে অসুস্থ বড় বোনকে দেখতে যাওয়ার সময় ছেলের মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জায়েদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (১ জুন) বিকালে পৌর শহরের খোকন মৌলভীর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জায়েদা বেগম বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দা গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ বড় বোন সরিফনকে (৬৫) দেখার জন্য ছেলে জুলহাসের মোটরসাইকেলে করে বীরগঞ্জ থেকে দিনাজপুরের উদ্দেশে যাচ্ছিলেন তিনি। তার বোন দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুই দিন আগে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নিজ বাড়ি কাহারোল উপজেলার নয়াবাদ এলাকায় চলে যান। যা জায়েদা বেগম জানতেন না।

যাওয়ার পথে দিনাজপুর পৌর শহরের খোকন মৌলভীর মোড় এলাকায় পৌঁছালে রাস্তায় স্পিড ব্রেকার দেখে জুলহাস মোটরসাইকেলের গতি কমিয়ে দেন। একপর্যায়ে জায়েদা মোটরসাইকেল থেকে নিচে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আশা দশমাইলগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয় ঘটনাস্থলেই মারা যান।

কোতোয়ালি থানার এসআই সাইদুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে। তবে পরিবারের কোনও অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম