স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামী

রংপুর প্রতিনিধি
০৩ জুন ২০২২, ১২:৫৬আপডেট : ০৩ জুন ২০২২, ১৪:১৭

রংপুরের পীরগাছা উপজেলায় স্ত্রীকে শাবল দিয়ে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন মাইনুদ্দিন মিয়া (৩৬) নামে এক যুবক।

শুক্রবার (৩ জুন) ভোরে উপজেলার অন্নদানগর ইউনিয়নের খামার নয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর নাম আয়েশা বেগম (৩৬)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ২৩ বছর আগে মাইনুদ্দিন ও আয়েশার বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়ি এলাকায় জমি কিনে বসবাস করেন মাইনুদ্দিন। তাদের দুই ছেলেমেয়ে রয়েছে। পার্শ্ববর্তী এক যুবকের সঙ্গে আয়েশার প্রেমের সম্পর্ক আছে বলে কয়েকদিন ধরে সন্দেহ হয় মাইনুদ্দিনের। আয়েশা বিষয়টি অস্বীকার করেন। এ নিয়ে তাদের মনোমালিন্য চলছিল।

বৃহস্পতিবার (২ জুন) রাতে দুই জনের ঝগড়া হয়। ক্ষুব্ধ হয়ে ভোরে আয়েশাকে শাবল দিয়ে কুপিয়ে হত্যা করেন মাইনুদ্দিন। এরপর সকালে পীরগাছা থানায় আত্মসমর্পণ করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, বেলা ১১টায় থানায় আত্মসমর্পণের পর হত্যার বিষয়টি স্বীকার করে মাইনুদ্দিন। পুলিশি পাহারায় বাড়িতে এনে রক্তমাখা কাপড়, হত্যায় ব্যবহৃত শাবল ও লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম