হেডফোন লাগিয়ে রেললাইনে বসে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
০৩ জুন ২০২২, ১৬:৩১আপডেট : ০৩ জুন ২০২২, ১৬:৫০

দিনাজপুরের চিরিরবন্দরে কানে হেডফোন দিয়ে মোবাইলে গেম খেলার সময় ট্রেনে কাটা পড়ে হৃদয় বাবু (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুন) বেলা ১১টায় চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের ভাদেরা (জামতলী) গ্রাম সংলগ্ন রেললাইন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

হৃদয় একই ইউনিয়নের আছিয়া নাজির রেসিডেন্সিয়াল মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র এবং সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের রাজারামপুর এলাকার মৃত বাবলু হোসেনের ছেলে। পড়ালেখার সুবাদে হৃদয় ছোট থেকেই ভাদেরা গ্রামের বাসিন্দা নানা মজিবর রহমানের বাড়িতে বসবাস করে আসছিল।

জিআরপি পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার স্কুল বন্ধ থাকায় হৃদয় সকালে ঘুম থেকে উঠেই কানে হেডফোন দিয়ে নিজ মোবাইলে ফ্রি-ফায়ার গেম খেলতে খেলতে বাড়ি থেকে বের হয়। একপর্যায়ে সে রেললাইনের ওপর গিয়ে বসে। ঠিক একই সময় পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি চিরিরবন্দর থেকে ছেড়ে আসে। ট্রেনটি একাধিকবার হুইসেল দিলেও কানে হেডফোন থাকায় তা শুনতে পায়নি। ফলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর জিআরপি থানার এসআই জাহিদুল ইসলাম জানান, কোনও অভিযোগ না থাকায় লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক