শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন, বহিষ্কার ২৪

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
০৩ জুন ২০২২, ১৮:১৪আপডেট : ০৩ জুন ২০২২, ১৮:১৪

কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্ব‌ন করায় ২৪ জনকে ব‌হিষ্কার করা হ‌য়ে‌ছে। এছাড়া মোবাইল ফোন ব্যবহার ক‌রায় দুই পরীক্ষার্থীকে আটক করেছেন নির্বাহী ম্যাজি‌স্ট্রেট।

শুক্রবার (৩ জুন) প্রাথ‌মিক সহকারী শিক্ষক নি‌য়োগের তৃতীয় ধা‌পের (জেলায়‌ দ্বিতীয়) পরীক্ষায় জেলা শহ‌রের বি‌ভিন্ন কেন্দ্র থে‌কে ২৪ জনকে ব‌হিষ্কার করা হয়। 

জেলা প্রশাস‌নের সহকারী ক‌মিশনার ও নির্বাহী ম্যাজি‌স্ট্রেট ওয়া‌জেদ ওয়াসীফ বলেন, ‘কু‌ড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল কেন্দ্র এবং কু‌ড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থে‌কে দুই জন‌কে আটক করা হয়ে‌ছে। তারা মোবাইল ফোন ব্যবহার ক‌রে পরীক্ষার প্রশ্নের ছ‌বি তু‌লেছি‌লেন। তা‌দের সঙ্গে আরও কেউ জ‌ড়িত আ‌ছে কি না তদন্ত করা হচ্ছে। এ জন্য আটক‌দের প‌রিচয় প্রকাশ করতে পার‌ছি না। তাদের কু‌ড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হ‌য়ে‌ছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) খান মো. শাহ‌রিয়ার ব‌লেন, ‘কে‌ন্দ্রে দা‌য়িত্বরত ম্যাজি‌স্টেটরা দুই‌ প্রার্থী‌কে আটক ক‌রে পু‌লি‌শে দি‌য়ে‌ছেন। শুক্রবার বিকাল ৬টা পর্যন্ত কোনও লি‌খিত অ‌ভি‌যোগ পাওয়া যায়‌নি। অ‌ভি‌যোগ পেলে আটক‌দের বিরু‌দ্ধে ব্যবস্থা নেওয়া হ‌বে। তার আ‌গে প‌রিচয় প্রকাশ করা সম্ভব নয়।’

প্রসঙ্গত, শুক্রবার তৃতীয় ধা‌পের (জেলা দ্বিতীয়) নি‌য়োগ পরীক্ষায় কুড়িগ্রামের চার উপ‌জেলার ১২ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী অংশ নেন। এর আ‌গে গত ২০ জুন জেলার প্রথম ধা‌পের পরীক্ষায় পাঁচ উপ‌জেলার ১৩ হাজার ৯৪১ প্রার্থী অংশ নি‌য়ে‌ছিলেন। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় সহকারী শিক্ষক প‌দে মোট ৩৬৬টি পদ শূন্য রয়ে‌ছে। এই প‌দের বিপরী‌তে দুই ধা‌পে মোট ২৬ হাজার ৪৪৬ জন প্রার্থী লি‌খিত পরীক্ষায় অংশ নি‌য়ে‌ছেন।

/এসএইচ/
সম্পর্কিত
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
জিয়ার মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নৃত্য, সভাপতি-সম্পাদক বহিষ্কার
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের