ফুলকপির কেজি ১০০ টাকা

হিলি প্রতিনিধি
০৩ জুন ২০২২, ১৮:৫৭আপডেট : ০৩ জুন ২০২২, ১৮:৫৭

সাধারণত শীতকালে দেশের হাট-বাজারে ফুলকপি দেখা যায়। তবে এবার গ্রীষ্মকালে দিনাজপুরের হিলির বাজারে উঠেছে ফুলকপি। প্রতি কেজি ফুলকপি ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। অসময়ের এ সবজির স্বাদ নিতে কেউ কেউ কিনছেন। আবার অনেকে দাম বেশির কারণে না কিনে ফিরে যাচ্ছেন।

শুক্রবার (৩ জুন) সকালে হিলি বাজারের বিভিন্ন দোকানে ফুলকপি দেখা গেছে। বাজারে সবজি কিনতে আসা মিরাজুল ইসলাম বলেন, ‘সাধারণত শীতকালে ফুলকপি বাজারে আসে। কিন্তু হঠাৎ গ্রীষ্মকালে আজ বাজারে ফুলকপি দেখতে পেলাম। তাই কেজি দরে এক পিস কিনলাম। শীতকালে এই সবজির স্বাদ ভালো। গ্রীষ্মকালে স্বাদ কেমন তা দেখতে কিনলাম।’

বাজারে সবজি কিনতে আসা সিদ্দিক হোসেন বলেন, ‘বাজারে নতুন সবজি হিসেবে ফুলকপি দেখে কেনার আগ্রহ জাগলো। কিন্তু দাম শুনে আর কেনা হলো না। না কিনেই ফিরে যাচ্ছি। শীতকালে ফুলকপির পিস ১৫-২০ টাকা বিক্রি হয়। এখন কেজি ১০০ টাকা। এজন্য কিনতে পারিনি।’

হিলি বাজারের সবজি বিক্রেতা ইউনুস আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাধারণত শীতকালে বাজারে বাঁধাকপি ও ফুলকপি আসে। বর্তমানে বাড়তি দামের আশায় দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা অসময়ে এসব সবজি চাষাবাদ করেন। কিছুদিন আগে বাজারে বাঁধাকপি এসেছিল। বিরামপুর উপজেলায় চাষাবাদ হচ্ছে বাঁধাকপি। এখন বাজারে এসেছে ফুলকপি। এগুলো বগুড়া থেকে এসেছে। আমরা প্রতি কেজি ৭০-৮০ টাকায় কিনেছি। এজন্য ১০০ টাকা কেজি বিক্রি করছি। অসময়ের সবজি হওয়ায় দাম বেশি।’

/এএম/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম