চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

দিনাজপুর প্রতিনিধি
০৯ জুন ২০২২, ১৮:৩৭আপডেট : ০৯ জুন ২০২২, ১৯:০২

দিনাজপুরের চিরিরবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার (৯ জুন) বিকাল ৪ টার দিকে চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দর বাজার ও চম্পাতলী বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বড় হাশিমপুর মন্টুশাহপাড়া এলাকার আতাবউদ্দিনের ছেলে আমিন (৫০), নশরতপুর ইউনিয়নের রানীপুর এলাকার সাবেক ইউপি সদস্য সইমদ্দিনের ছেলে আব্দুস সবুর (৪৫) ও আলোকডিহি ইউনিয়নের ঘাটেরপাড়া কলেজমোড় এলাকার বাসিন্দা ভ্যানচালক শনু (৪৫)।

দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত আমিনের স্ত্রী মেরি (৪৫)। তাকে সৈয়দপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে একটি এনজিও থেকে টাকা তোলার জন্য স্বামী আমিন ও স্ত্রী মেরি রানীরবন্দর এলাকায় এসেছিলেন। পরে বিকালে তারা একটি ভ্যানযোগে বাড়ি ফেরার সময় পেছন থেকে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়ম। এতে ঘটনাস্থলেই আমিন ও ভ্যানচালক শনু মারা যান। পরে আহতাবস্থায় উদ্ধার করে মেরিকে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

এছাড়া বিকালে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় ভুষিরবন্দর এলাকায় পিকআপচাপায় প্রাণ যায় আব্দুস সবুরের।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বলেন, দুটি পৃথক দুর্ঘটনায় তিন জন প্রাণ হারিয়েছেন। ওই ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকে অগ্নিসংযোগ করে। এ সময় উদ্ধারকাজে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।

হাইওয়ে থানার ওসি আলী নেওয়াজ মোহাম্মদ মাসুদ বলেন, দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালিয়েছে। ফলে মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আহত নারীকে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম