কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি, অর্ধলাখ পানিবন্দি

কুড়িগ্রাম প্রতিনিধি
১৩ জুন ২০২২, ২২:০০আপডেট : ১৩ জুন ২০২২, ২২:২১

ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রৌমারীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে উপজেলার ৪০ গ্রামের অন্তত অর্ধলাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পানিতে তলিয়ে গেছে গ্রামীণ সড়ক ও আবাদি জমি। জরুরি প্রয়োজনে নৌকায় করে যাতায়াত করছেন দুর্গতরা। পানিবন্দি দশার তিন দিন পেরিয়ে গেলেও দুর্গতদের কাছে সরকারি সহায়তা পৌঁছেনি বলে অভিযোগ উঠেছে।

উপজেলা প্রশাসন বলছে, যাদুরচর, সদর, দাঁতভাঙা ও শৌলমারী ইউনিয়নে পানি প্রবেশ করেছে। বৃষ্টি চলমান থাকায় পানি নেমে যেতে আরও সময় লাগতে পারে। দুর্গতদের মধ্যে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলছে।

যাদুরচর ইউনিয়নের পুরাতন যাদুরচর গ্রামের বাসিন্দা সুরুজ্জামাল বলেন, তিন দিন ধরে বাড়ির চারপাশে পানি। রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় বাজার ঘাটও করতে পারছি না। পরিবার নিয়ে বিপাকে পড়েছি। এখনও কোনও সহায়তা পৌঁছেনি বলে জানান তিনি। 

সোমবার (১৩ জুন) দুপুরে যাদুরচর ইউনিয়নের চেয়ারম্যান সরবেশ আলী বলেন, ‘পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে আমার ইউনিয়নের ২০-২২টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এখনও কোনও ত্রাণ সহায়তা পৌঁছায়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত ত্রাণ সহায়তার আশ্বাস দিয়েছেন।’

 এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের দেওয়া তথ্য অনুযায়ী রৌমারীতে আকস্মিক বন্যার কারণে উপজেলার ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় এবং এসব বিদ্যালয়ের চারপাশে পানি থাকায় নিরাপত্তার কথা বিবেচনায় শিক্ষার্থীদের স্কুলে আসতে বারণ করা হয়েছে।

পুরাতন যাদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম বলেন, ‘স্কুলের চারপাশে পানি। রাস্তাঘাট সবকিছু পানির নিচে। এ অবস্থায় শিক্ষার্থীদের স্কুলে আসতে বারণ করা হয়েছে। গত শনিবার থেকে ক্লাস স্থগিত রাখা হয়েছে।’

ঢলের পানিতে সৃষ্ট বন্যায় উপজেলায় বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী সোমবার (১৩ জুন) পর্যন্ত উপজেলায় ২২৩ হেক্টর জমির পাট, ১৪৭ হেক্টর জমির রোপা আউশ, ৭৩ হেক্টর জমির শাকসবজি এবং ৪৯ হেক্টর জমির তিল ক্ষতিগ্রস্ত হয়েছে।

 রৌমারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আজিজুর রহমান বলেন, ‘উপজেলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যাদুরচর ইউনিয়ন। ওই ইউনিয়নের প্রায় সব গ্রাম কমবেশি পানিবন্দি হয়ে পড়েছে। গ্রামীণ সড়ক তলিয়ে যাওয়ায় এবং বাড়িঘরের চারপাশ প্লাবিত হওয়ায় উপজেলায় আনুমানিক প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানির নিচে তলিয়ে যাওয়ায় বেশিরভাগ গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভারী বৃষ্টিতে উপজেলার রৌমারী-ঢাকা সড়ক (ডিসি রোড) এবং তুরা রোডের অনেক স্থানের মাটি সরে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল আলম রাসেল বলেন, ‘বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। গত কয়েক দিনে পানিবন্দি মানুষের সংখ্যা বেড়েছে। দুর্গতদের মধ্যে শুকনো খাবার বিতরণের জন্য তিন লাখ টাকা বরাদ্দ রয়েছে।’ আগামীকাল থেকে এসব খাবার বিতরণ শুরু হবে বলে জানান তিনি।  

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের