‘কুমিল্লার নির্বাচনে ইসির ক্ষমতা জানা হয়ে গেছে’

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৪ জুন ২০২২, ১৯:২৯আপডেট : ১৪ জুন ২০২২, ১৯:৪৮

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) হাত দিয়ে নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কুমিল্লার নির্বাচনে ইসির ক্ষমতা জানা হয়ে গেছে। একজন সংসদ সদস্যকে নির্বাচনি এলাকা থেকে কমিশন বের করতে পারেনি। এই কমিশনের মাধ্যমে বাংলাদেশের ভবিষৎ নির্বাচন কেমন হবে? প্রথম নির্বাচনেই কমিশন দেখালো তার ক্ষমতা নেই। নিরপেক্ষ সরকার না হলে যে নির্বাচন কমিশনের কোনও ক্ষমতা থাকবে না তা আবারও প্রমাণ হয়ে গেছে।

মঙ্গলবার (১৪ জুন) বিকাল ৩টায় শহরের বিএনপি কার্যালয়ে মহিলা দলের এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বর্তমান বাংলাদেশে উন্নয়ন হচ্ছে আওয়ামী লীগের নেতাদের উন্নয়ন। সাধারণ মানুষের কোনও উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে নেতাদের, বিদেশে বাড়ি-গাড়ি হয়েছে, টাকা পাচার হয়েছে। দেশে শতকরা ৪২ শতাংশ মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। সেখানে উন্নয়নের নামে শুধু চুরি হয়েছে।

এ সময় তিনি আরও বলেন, পৃথিবীর কোনও দেশে এত ব্যয়বহুল সেতু নেই। ভারতের আসামে ভূপেন হাজারিকা সেতুর উল্লেখ করে তিনি বলেন, সেটা তিনটি পদ্মা সেতুর সমান, কিন্তু এরও নির্মাণ ব্যয় এত বেশি না। 

৩০ হাজার কোটি টাকা কোথায় খরচ হলো জানতে চাই উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, পদ্মা সেতুর প্রথম ভিজিবিলিটি রিপোর্ট করে বিএনপি ১৯৯৫/১৯৯৪ সালে। সেই সময়ের রিপোর্ট অনুসারে সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়। আর এখন সেতু নির্মাণে খরচ হয়েছে ৩০ হাজার কোটি টাকা। এই টাকার হিসাব চাই আমরা, এটাই হচ্ছে এখন ইস্যু।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা যুবদলের সভাপতি আবুনুর চৌধুরী, মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস ও বিভিন্ন উপজেলা মহিলা দলের নেতৃবৃন্দ।

 

/টিটি/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী