ভারত থেকে আসা ভুট্টার ট্রাকে মিললো ফেনসিডিল-মদ

হিলি প্রতিনিধি
২১ জুন ২০২২, ১৯:৪৫আপডেট : ২১ জুন ২০২২, ১৯:৪৫

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আসা ভুট্টাবোঝাই একটি ট্রাক থেকে ফেনসিডিল, বিদেশি মদ, নেশাজাতীয় অ্যাম্পলসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার (২০ জুন) দিবাগত রাতে হিলি স্থলবন্দরের ভেতরে ট্রাকটি অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় ট্রাক ও চালককে নিজেদের হেফাজতে নিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, রাতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ট্রাকে অভিযান চালানো হয়। এ সময় চালকের আসনের নিচ থেকে ও হুডের ভেতর থেকে ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন প্রকার মদ উদ্ধার করা হয়।

তিনি জানান, মাদক উদ্ধারের ঘটনায় ট্রাক ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগেও বন্দরের ভেতরে তিনটি ট্রাকের কেবিন থেকে কিছু মদ উদ্ধার করা হয়েছিল। আসলে ট্রাকের চালক যেখানে বসে সেটি তার সংরক্ষিত এলাকা, এখানে কখনও আমদানি করা পণ্য থাকে না বলেই সবাই জানে।

/এফআর/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম