রংপুরে শিশু রওনক হত্যার প্রধান আসামি আশুলিয়ায় গ্রেফতার

রংপুর প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৫৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৫৭

গ্রেফতারের প্রতীকী ছবিরংপুরে অপহৃত চার বছরের শিশু রওনককে হত্যার প্রধান আসামি মোবাশ্বের আলমকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে রওনককে হত্যা করার কথা স্বীকার করেছে। বুধবার বিকেলে রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ সুপার আব্দুর রাজ্জাক।
তিনি জানান, রওনকের বাবার সঙ্গে টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে গত বছরের ১ ডিসেম্বর নগরীর নিউ আদর্শপাড়া এলাকার বাসার সামনে থেকে তাকে অপহরণ করে মোবাশ্বের। পরে রংপুরের মিঠাপুকুর উপজেলার পাইকারের হাট এলাকায় তার বাড়ির অদূরে নিয়ে ওই রাতেই রওনককে শ্বাস রোধ করে হত্যা করে। পরে লাশটি  বস্তায় ভরে মাটি চাপা দিয়ে রাখে।
এ ঘটনায় শিশুর বাবা রাঙ্গা মিয়া বাদী হয়ে মোবাশ্বের আলমকে প্রধান আসামি করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ২ মাস পর গত ২৯ জানুয়ারি রওনকের লাশ মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। এরপর আসামিকে গ্রেফতারের জন্য দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে মঙ্গলবার রাতে আসামি মোবাশ্বেরকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয় বলে জানান পুলিশ সুপার।
/জেবি/এপিএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী