গাছে ঝুলছিল যুবকের মরদেহ

দিনাজপুর প্রতিনিধি
৩০ জুন ২০২২, ২১:৫২আপডেট : ০১ জুলাই ২০২২, ০১:৩১

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় রাদেব কিস্কু (২৬) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুন) উপজেলার ৪ নম্বর ঘোড়াঘাট ইউনিয়নের ফ্রনগাছী গ্রাম থেকে ওই মরদেহ করা হয়। মরদেহ ওই গ্রামের বিনুছ মূর্মুর বাড়ি সংলগ্ন কবরস্থানের একটি মেহগনি গাছে ঝুলন্ত অবস্থায় ছিল। 

ওই যুবকের নাম রাদেব কিস্কু। তিনি একই ইউনিয়নের বাউপুকুর গ্রামের জজ কিস্কুর ছেলে। সকালে মেহগনি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। স্বজনরা জানান, রাদেবের মানসিক অবস্থা ঠিক ছিল না। 

পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়, রাদেবের বাবা জজ কিস্কুর বাড়ি ছিল রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা গ্রামে। চতরা গ্রামে তিনি বিয়ে বসবাস করছিলেন। সেখানেই রাদেবের জন্ম। যখন তার বয়স ২ বছর, সেই সময় স্ত্রীর সঙ্গে জজ কিস্কুর বিবাহ বিচ্ছেদ হয়। পরে ঘোড়াঘাটের বাউগ্রামে আরেক নারীকে বিয়ে করে সেখানেই বসবাস করছেন তিনি। অন্যদিকে রাদেব রংপুর থেকে মাজেমধ্যে বাবার সঙ্গে দেখা করতে আসতো। গত মঙ্গলবারও রাদেব কাউকে কিছু না বলে বাবার সঙ্গে দেখা করতে আসে।

রাদেবের মা বুলবুলি বলেন, ছোটবেলা থেকেই তার মানসিক সমস্যা ছিল। তাই কোনও কারণে হয়তো সে গলায় ফাঁস দিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছেন। এই ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বোঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম