সরকারি হাসপাতালে ঢুকে নিয়ে গেলো ১৪ লাখ টাকা

দিনাজপুর প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ১৭:২৭আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৭:২৭

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জানলার গ্রিল ভেঙে ১৪ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোরেরা। স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ লাখ টাকা চুরি হলেও হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

তবে ঠিক কত টাকা চুরি হয়েছে সেটি হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট করতে পারেনি। তবে সিভিল সার্জন ও পুলিশ জানিয়েছে, ১৪ লাখ টাকা চুরি হয়েছে।

জানা গেছে, রবিবার দিবাগত রাতের কোনও একসময় হাসপাতালের প্রধান সহকারীর কক্ষে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা হাসপাতালের প্রধান সহকারীর কক্ষের পেছনের দিকের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ওই কক্ষের স্টিলের আলমারির ও টেবিলের ড্রয়ার ভেঙে কাগজপত্র তছনছ করে দেয়। এ সময় আলমারিতে থাকা ১৪ লাখ টাকা নিয়ে যায়।

এ বিষয়ে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. সৌভিক কোনও কথা বলতে রাজি হননি। তিনি কোনও তথ্য দিতে চাননি।

চুরির ঘটনাটি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. বোরহান-উল ইসলাম সিদ্দিকী। তিনি বলেন, ‘হাসপাতালের চুরির ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতাল থেকে ১৪ লাখ টাকা চুরি হয়েছে। বিভিন্ন বিল বাবদ সেই টাকাগুলো ছিল। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। এই চুরির ঘটনার সঙ্গে স্বাস্থ্য বিভাগের কোনও কর্মকর্তা বা কর্মচারীর গাফিলতি থাকলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

চুরির ঘটনার পর তদন্ত কাজ শুরু করেছে চিরিরবন্দর থানা পুলিশ। ওসি বজলুর রশিদ বলেন, ‘চুরির ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন জনের সঙ্গে কথা বলেছি। ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। এখন পর্যন্ত কোনও অভিযোগ আসেনি। তবে শুনেছি, ১৪ লাখ টাকা চুরি হয়েছে। লিখিত অভিযোগ এলে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের